শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




গভীর রাতে রাজশাহীর ৪৩ হজযাত্রীকে নিয়ে গেল বিমান

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

বৃহস্পতিবারই ঢাকা থেকে রাজশাহীর ৪৩ হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা। কথা ছিল বুধবার বিকালেই তারা রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা যাবেন।

কিন্তু রাজশাহী এসেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজশাহীতে নামতে পারেনি বিমানটি।

ফলে হজযাত্রীরা আটকা পড়েন রাজশাহীর বিমানবন্দরে। সেখানে বসে তারা বিমানের জন্য অপেক্ষা করতে থাকেন।

অবশেষে গভীর রাতে ঢাকা থেকে বিমান এসে তাদের নিয়ে গেছে। রাত ১২টার দিকে বিমানটি রাজশাহী থেকে উড়াল দেয়।

হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানটি রাজশাহীতে নামার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি রাজশাহী এসেও নামতে পারেননি।

কিন্তু বৃহস্পতিবারই তাদের সৌদি আরব যাওয়ার কথা। তাই আবহাওয়ার কিছুটা উন্নতি হলে রাত পৌনে ১২টার দিকে আবার বিমান আসে। পরে রাত ১২টার দিকে যাত্রীদের নিয়ে যায় বিমানটি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765