শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনা-মোংলা রেললাইন চালু হলে মোংলা বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে :রেলমন্ত্রী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমান সরকার খুলনা-মংলা রেল লাইনের নির্মাণ কাজ শুরু করেছে। রেল লাইনের নির্মান কাজ শেষ হলে এ বন্দরে আমদানী রপ্তানীকৃত পণ্য পরিবহন আরো সহজ হবে। এ বন্দরের প্রতি বিনিয়োগকারীরা আরো আকৃষ্ট হবে।
তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কোন প্রকার অনিয়ম হলে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২ টায় মংলা বন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবন “পারিজাত” এ খুলনা-মোংলায় নিযুক্ত রেল মন্ত্রনালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রেলমন্ত্রী । এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানা, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান সহ সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা,আমদানি রপ্তানীকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি,বিনিয়োগকারী, বন্দর ব্যবহারকারীও সাংবাদিকবৃন্দ। এর আগে রেলমন্ত্রী বন্দরের অতিথি ভবন “পারিজাত” এ এসে পৌঁছলে পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765