সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




খুলনা জিআরপি থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলার আবেদন

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

খুলনা জিআরপি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে গণধর্ষণ মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গণধর্ষণের শিকার ওই নারী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন। দুপুরে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মমিনুল ইসলাম ।

আরও পড়ুন: ৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

এর আগে গণধর্ষণের শিকার ওই নারী আদালতের নির্দেশে গত ১০ আগস্ট রাতে বাদি হয়ে জিআরপি থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

উল্লেখ্য,গত ২ আগস্ট রাতে তিন সন্তানের মা এক নারীকে জিআরপি থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করে বলে ওই নারী আদালতে অভিযোগ করেন। গত ৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

এ ঘটনায় গত ৭ আগস্ট খুলনা রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ এস আই নাজমুল হককে ক্লোজড করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765