শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় ৫ পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের মামলা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

খুলনা জিআরপি থানার সাসপেন্ড ওসি উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের মামলা হয়েছে।

ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে সোমবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, আদালত বাদির আরজি মামলা হিসেবে গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে আটক করে। এরপর রাতে ওসি উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্য থানার মধ্যে তাকে ধর্ষণ ও মারধর করেন। পরদিন ৩ আগস্ট তাকে ৫ বোতল ফেনসিডিলসহ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে আদালতে ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট খুলনা জিআরপি থানার ওসি উছমান গণি পাঠান ও এএসআই নাজমুল হককে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। মাদক মামলায় গত ২৮ আগস্ট ওই নারী জামিনে মুক্ত হন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765