শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে লস্কর গ্রুপের এমডি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে লস্কর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুনায়েদ হোসেন লস্করকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৯ আগস্ট জুনায়েদ হোসেন লস্করকে আসামি করে মামলা করে দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন। আটক জুনায়েদ হোসেন সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার মৃত শাহাদাত হোসেন লস্করের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল জানান, ২০০৪ সালের ২৭ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জুনায়েদ হোসেন লস্করের মালিকানাধীন প্রতিষ্ঠান লস্কর ট্রেডার্সের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ টাকা ঋণ নেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত সেই ঋণ সুদাসলে ১০ কোটি ২৪ লাখে দাড়িয়েছে। এই পুরো টাকাই তিনি আত্মসাত করেছেন। এ বিষয়ে মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, লস্কর গ্রুপের এসপি গোল্ডেন লাইন নামের পরিবহন রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765