শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় ১০০ টাকার বিনিময়ে ১১৪ পুলিশ নিয়োগ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

খুলনা জেলা পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষা শেষে শতভাগ মেধার ভিত্তিতে মাত্র ১০০ টাকার বিনিময়ে ১১৪ জনকে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষনার পর জেলা পুলিশের পুরাতন পুলিশ লাইন্স মাঠে এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। একজন এতিম প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আবেগে কেঁদে ফেলেন। এসময়ে পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম সেই প্রার্থীর মেডিকেলসহ নিয়োগ প্রক্রিয়ার আনুসঙ্গিক সমস্ত সরকারি খরচ নিজে বহন করার প্রতিশ্রুতি দেন। এছাড়া এবারের নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে এমন অনেক প্রার্থী নির্বাচিত হয়েছেন যারা দারিদ্রসীমার নিচে বাস করেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) খুলনা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

মেধার ক্রমানুসারে চূড়ান্ত ফলাফলে সাধারণ কোটা (পুরুষ) ৮১ জন, সাধারণ কোটা (নারী) ১৬ জন, মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ) ১১ জন, মুক্তিযোদ্ধা কোটা (নারী) ০১ জন, পোষ্য কোটা (পুরুষ) ০৩ জন, পোষ্য কোটা(নারী) ০১ জন এবং এতিম কোটা ০১ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়।

চূড়ান্ত ফলাফল প্রকাশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস.এম.শফিউল্লাহ্ বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইল মোঃ শরফুদ্দীন এবং মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ ইব্রাহীম।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান জানান, ‘কনস্টেবল নিয়োগ পরীক্ষা শতভাগ, স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে গ্রহণ করা হয়েছে। প্রার্থীদের কোন ধরনের প্রতারকের সাথে আর্থিক লেনদেন না করার জন্য পুলিশ সুপার আহবান জানিয়েছিলেন। মেধা, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে প্রার্থীদের নিয়োগ দানের জন্য জেলা পুলিশ সুপার যে ওয়াদা করেছিলেন তিনি তা শতভাগ পুরন করেছেন।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765