বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




খুলনায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

খুলনায় সাংবাদিক ডিএম রেজা সোহাগকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি শুক্রবার দিনগত রাতে মহানগরীর খালিশপুর থানায় জিডি করেছেন।

সাংবাদিক ডিএম রেজা সোহাগ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি।

জিডি সূত্রে জানা গেছে, নগরীর গোয়ালখালি মোড় এলাকার নিজ বাড়ির দোতলার দুইটি কক্ষ লাবিদ মোল্লা নামে এক ব্যক্তিকে ভাড়া দেন। কিন্তু ভাড়া নিয়ে টালবাহানাসহ বিভিন্ন সমস্যার কারণে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। তিনি বাড়ি না ছেড়ে নানা অজুহাত দেখাতে থাকেন। বাড়ি ছাড়ার চূড়ান্ত নোটিশ দিলেও ভাড়াটিয়ার সঙ্গে সাংবাদিক সোহাগের কথা কাটাকাটি হয়।

শুক্রবার দুপুরে ভাড়াটিয়া লাবিদ মোল্লার ভাই মো. তারেক ওরফে কালা তারেক ওই বাড়িতে এসে বাড়ি ছাড়তে অপরাগতা প্রকাশ করেন। এ সময় তিনি বাড়ি ছাড়ার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন। বাড়াবাড়ি করলে তিনদিনের মধ্যে ‘লাশ ফেলে দেবেন’ বলে হুমকি দেন।

এ ঘটনায় সাংবাদিক সোহাগের বৃদ্ধ বাবা-মা আতঙ্কিত হয়ে পড়েন। পরে এ বিষয়ে স্থানীয় থানায় জিডি করেন সোহাগ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাব্বিরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765