রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি




খুলনায় মহিলা কলেজের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
নিহত সোহেল

খুলনায় সরকারি মহিলা কলেজের পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুকুর থেকে লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজি করে রাত ১১ টার দিকে কলেজের পুকুর পাড়ে একজোড়া জুতা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
সোহেল বয়রা মহিলা কলেজ মোড়ের মৃত শেখ লুৎফর রহমানের ছেলে। তিনি ওই কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরী করতেন। তার এক বছর বয়সের একটি ছেলে আছে।
বয়রা সদর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল আল রাজু জানান, আমরা রাত পৌনে ১২টার দিক খবর পাই স্থানীয়রা সন্দেহ করছে এখানে একজন ডুবে গেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু নির্দিষ্ট ছিলনা যে ডুবে গেছে। তারপর আমরা দুটি ইউনিটের মাধ্যমে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করি।
খালিশপুর থানার ওসি জানান, সোহেল মৃগী রোগী ছিলেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765