শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ স্থাপনের বিষয়ে সদয় সম্মতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলন-২০১৯ এ খুলনা জেলার উন্নয়ন, সামাজিক অপরাধ ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর নিকট একাধিক প্রস্তাব উপস্থাপন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এর মধ্যে অন্যতম একটি প্রস্তাব ছিল খুলনা শহরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা।

খুলনা জেলা প্রশাসক তাঁর প্রস্তাবনায় মেডিকেল বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের স্মৃতি লালিত খুলনা জেলায় তাঁরই পরিবারের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করেন।

পরবর্তীতে জুলাই মাসের খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা করা হয়। জেলা প্রশাসক বিশ্ববিদ্যালটি স্থাপনের বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি প্রেরণ করেন। যার প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুলনা জেলায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমতি প্রদান করা হয়েছে।

‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমতি দেওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন খুলনার রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765