বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যাক্তি নিহত

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় র‌্যাব-৬ এর সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বিকাশ কুমার দে (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবী তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। বুধবার রাত একটার দিকে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কৈয়া বাজার এলাকার বীরেন দে’র ছেলে।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর আশরাফ জানান, র‌্যাব সদস্যরা নিয়মিত টহলের সময় গোপন সূত্রে জানতে পারে যে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া শ্মশানঘাট এলাকায় একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে। জধন সদস্যরা সেখানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদেও লক্ষ্য করে গুলি চালায়। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে গুলিবীদ্ধ হয়ে বিকাশ আহত হয়। তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব এর তিনজন সদস্য আহত হয়েছেন। নিহত বিকাশের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে।

ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765