শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় মাছের ঘের থেকে ব্যবসায়ির মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি মাছের ঘের থেকে সগির উদ্দিন হাওলাদার (৩৫) নামে এক মাছ ব্যবসায়ির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার ঘোনা মাদারডাঙ্গার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, ডুমুরিয়ার শেষ প্রান্তে ঘোনামাদার ডাঙ্গার বিলের মাছের ঘেরে স্থানীয়রা সকালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে ওসি জানান।

শামীম আহমেদ নামে নিহতের এক আত্মীয় জানান, ডুমুরিয়ার ঘোনা মাদার ডাঙ্গায় প্রায় ৮ বছর ধরে জমি লিজ নিয়ে মাছ চাষ করতো সগির। ওই এলাকায় থাকতো সে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ বা তার স্বজনরা জানাতে পারেনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765