শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




খুলনায় পরকিয়ার জেরে ছাত্রলীগ নেতা সোহেলকে গুলি

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

 

খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সোহেল মাহমুদকে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গুলি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ । তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

শনিবার রাত ৯ টার দিকে খানজাহান আলী থানাধীন ম‌শিয়ালী স্কুল মা‌ঠে তাকে গু‌লি করে প্রতিপক্ষ। গুলিবিদ্ধ সোহেল খানজাহান আলী থানাধীন ফা‌রিয়ার ডাঙ্গা এলাকার শেখ হুমায়ুন কবীরের ছেলে। এছাড়াও খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি।

রোববার স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, অভয়নগরের রানাগাতী গ্রামের এক ব্যক্তির স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক ছিল শেখ সোহেল মাহমুদের। ফলে তিনি ওই ব্যক্তির সাথে দ্বন্দে জড়িয়ে পড়েন। পরে ওই ব্যক্তি এলাকা ছেড়ে সপরিবারে অন্যত্র চলে যান। কিন্তু সোহেল মাহমুদকে কোন ভাবেই থামাতে না পেরে বিষয়টি তার পরিবারকে অবহিত করেন। তাতে কোন ফল না হওয়ায় শনিবার রাতে সোহেল ও ওই ব্যক্তি ম‌শিয়ালী স্কুল মা‌ঠে আলোচনার জন্য একত্রিত হয়েছিলেন।

ছাত্রগলীগ নেতা সোহেল মাহমুদের বন্ধু সজিব সরদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শফিকুল ইসলাম জানান, সোহেলের বন্ধু শেখ সজিবকে জিজ্ঞাসাবাদে জানা গেছে পরকিয়ার ঘটনাকে কেন্দ্র এ গুলির ঘটনা ঘটেছে। তাই পরকিয়ার সম্পর্ক মাথায় রেখে আসামীদের আটকের ব্যাপারে আমাদের বিশেষ টিমর অভিযানে অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765