শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় নির্মমভাবে হত্যার পর পুতে রাখা শিশুর মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

খুলনায় মাটিতে পুতে রাখা আদনান বাবু (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির দেহে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। বাবু স্থানীয় নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু নিখোঁজ হয়। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বাড়ির পাশের একটি গর্তে পুতে রাখা অবস্থায় বাবুকে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাবুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ও ঘাড় ভেঙে দেওয়া হয়েছে।

নিহত বাবু খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাদাল গ্রামে জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জানা গেছে, বাবু মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি। পরে তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। এরপর গ্রামবাসী বাবুদের বাড়ির ২০০ গজ দূরে একটি ঘেরের ভেড়িতে নতুন মাটি কাটা দেখতে পায়। সন্দেহবশত সেখানে দুই ফুট মাটি খুঁড়লে বাবুর মরদেহ পাওয়া যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার আশপাশের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765