শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




খুলনায় ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

খুলনা মহানগরীর টুটপাড়ার মহিরবাড়ি খালপাড় এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ধর্ষক। শিশু‌টির শরীর থে‌কে অ‌তি‌রিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হ‌চ্ছে।

শিশুটির পরিবার জানায়, সকালে ধর্ষণের শিকার শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলতে নিজ বাড়ি থেকে বের হয়। এসময় এক যুবক তাকে ফুসলিয়ে পাশ্ববর্তী একটি নির্জন বাড়ির সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি পরিবারের সদস্যদের এ ঘটনাটি জানায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি তার পরিবারকে জানিয়েছে, সে ধর্ষককে চিনতো না, তবে এখন দেখলে চিনবে।

শিশুটির মা বলেন, আমাদের বাসার পাশেই আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান আজ। সকালে মেয়েকে ১৫-২০ মিনিট পাওয়া না যাওয়ায় খোঁজখুঁজি শুরু হয়। পরবর্তীতে আমাদের বাড়ির এক বাড়ি পরের দোতলা বাড়ির সিঁড়ির নিচে রক্তাক্ত অবস্থায় আমার মেয়েকে পাওয়া যায়।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ বলেন, শিশুটি খুমেক হাসপাতালে ভর্তি রয়েছে। ধর্ষককে আটক করতে পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765