বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরেক নারীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খাদিজা বেগম (৪০) নামে আরেক নারী মৃত্যু হয়েছে। সোমবার খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দুলু মোল্লার স্ত্রী।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৯ টায় ‘ডেঙ্গু শকড্ সিন্ড্রোম’ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার রক্তে প্লেটলেট কাউন্ট খুবই কম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা গেছেন।

এ নিয়ে গত দুই দিনে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারী ও এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

খুলনা সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক এ বিষয়ে নিশ্চিত করে জানান, আজ সোমবার দুুপুর পর্যন্ত খুলনার বিভিন্ন হাসপাতালে ১৯১ জন ডেঙ্গু রোগী চিকিসা নিচ্ছেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765