শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় ডেঙ্গুজ্বরে স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনায় স্কুলছাত্র ও বৃদ্ধার মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম (৬৫) নামে এক নারী মারা গেছেন।

মর্জিনা বেগম খুলনার দিঘলিয়া উপজেলার ব্রম্মগাতি গ্রামের ইসরাইল সরদারের স্ত্রী।

শনিবার (৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। খুমেকের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডা. পার্থ প্রতীম দেবনাথ বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

মর্জিনার স্বজনরা জানান, ডেঙ্গু ছাড়াও মর্জিনা বেগম লিভার রোগে আক্রান্ত ছিলেন। লিভারের চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে সপ্তাহখানেক খুলনায় এসে খুমেকে চিকিৎসা নেন। শনিবার বেশ অসুস্থ হয়ে রাতে মারা যান।

এছাড়া মঞ্জুর শেখ নামের দশম শ্রেণির এক ছাত্র মহানগরের বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (৪ আগস্ট) সকালে মারা গেছে। সে রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাবুল শেখের ছেলে। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

মঞ্জুর শেখের মৃত্যুর বিষয়টি গাজী মেডিকেলের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানিয়েছেন। তিনি জানান, মনজুর শেখ গত শনিবার রাত ১১ টায় ভর্তি হয়েছিল।

এদিকে, এ ঘটনার পর নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন, সহপাঠী ও প্রতিবেশীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। একমাত্র ছেলে সন্তানকে হ‍ারিয়ে পাগল প্রায় মা-বাবা।

উল্লেখ্য, খুলনা স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৮জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র খুলনায় নয়জন আক্রান্ত হয়েছেন। খুলনা বিভাগের ১০ জেলার হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫৯জন ডেঙ্গু রোগী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765