শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় ট্রাক চালক হত্যায় জড়িত সন্দেহে ৪ আসামি আটক

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

 

খুলনার খানজাহান আলী থানার শিরোমণি বাইপাস সড়কে চাঞ্চল্যকর ট্রাক চালক হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। একই সাথে ছিনতাই হওয়া ট্রাকটিও উদ্ধার করতে পেরেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে চুয়াডাঙ্গা থেকে ৩ জন ও খুলনার বটিয়াঘাটা থেকে এক জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, আলমডাঙ্গা থানা এলাকার হ্যাপি এবং চুয়াডাঙ্গা থানা এলাকার রাকিব হোসেন রিয়াজ ও মোঃ ইয়াসিন ও বটিয়াঘাটা উপজেলার মাওঃ ইউনুস আলী। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে ট্রাক চালক হত্যার ২২ ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় আলমডাঙ্গা থানা এলাকা থেকে হ্যাপিকে, চুয়াডাঙ্গা থানা এলাকা থেকে রাকিব হোসেন রিয়াজ ও মোঃ ইয়াসিনকে এবং ট্রাকে থাকা বাঁশ ক্রয়কারি মাওঃ ইউনুস আলীকে বটিয়াঘাটা থানা এলাকা থেকে আটক করা হয়। এছাড়া লবনচোরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৩ জনকে চুয়াডাঙ্গা ও ১ জনকে বটিয়াঘাটা থেকে আটক করা হয়েছে। আটকের পর হ্যাপিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় সে স্বীকারোক্তি দিয়েছে। স্বীকারোক্তিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না।

উল্লেখ্য, সোমবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে খুলনার খানজাহান আলী থানার শিরোমণি বাইপাস সড়কের এলাকায় ট্রাক চালক শমসের মন্ডল(৫৫) কুপিয়ে হত্যা ও তার ছেলে রোকন (৩৮) কে গুরুত্বর জখম করে ট্রাক নিয়ে পালিয়ে যায় দূর্বত্তরা। নিহত ট্রাক চালক শমসের মন্ডলের জানাজা মঙ্গলবার সকালে তার নিজ এলাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গুরুতর জখম তার ছেলে রোকন(৩৮)কে ২ সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765