শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় জুয়ার আসরে অভিযান : আটক ৭

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের নলডাংগা গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাত জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই অভিযান পরিচালনা করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ। কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- বাচ্চু শেখ (২৭), ইমদাদুল শেখ (৩৬), মো. সাইদ শেখ (৪১), রাজু ইসলাম (২৮), দীপংকর গাইন (৩৩), মো. ফারুখ শেখ (৪৪) ও মো. মহসিন ফকির (৪৭)। তাঁদের সবার বাড়ি নলডাংগা গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার তিলডাংগা ইউনিয়নের নলডাংগা গ্রামে প্রাক্তন ইউপি সদস্য মো. কামরুল ইসলামের বসত ঘরের পিছনের একটি চৌচালা টিনের ঘরে জুয়ার আসর বসেছিল। সেখানে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় ওই সাতজনকে পাওয়া যায়। ওই সাত অপরাধীর বিরুদ্ধে পরোয়ানা লিখে দাকোপ থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে। দাকোপ থানার মাধ্যমে খুলনা জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ বলেন, বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন,১৮৬৭ এর ৪ ধারা অনুযায়ী ওই সাত জনের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালতের ওই সাত জুয়াড়িকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কাল বৃহস্পতিবার (আজ) সকালে তাঁদেরকে কারাগারে পাঠানো হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765