বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় জিআরপি’র ৫ পুলিশের বিরুদ্ধে গণধর্ষনের অভিযোগ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯
প্রতীকী ছবি

খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি থানা) ওসি ওসমান গনি পাঠান, এক উপ-পরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মাদক মামলার আসামি হিসেবে আদালতে তোলার পর বিচারকের সামনে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করেন এক নারী। অভিযোগের ভিত্তিতে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ফরেনসিক বিভাগে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, ঘটনা ধামাচাপা দিতে ওসি ওসমান গনি ওই পরিবারকে মোটা অঙ্কের টাকা প্রদানের প্রস্তাব দিয়েছেন বলেও ওই নারীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

ওই নারীর দুলাভাই জানান, গত শুক্রবার তার শ্যালিকা (২১) যশোর থেকে ট্রেনে খুলনায় আসলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা তাকে সন্দেহজনকভাবে ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে জিআরপি পুলিশের ওসি ওসমান গনি পাঠান প্রথমে তাকে ধর্ষণ করেন। পরের আরও ৪ পুলিশ কর্মকর্তা তার শ্যালিকাকে পালাক্রমে ধর্ষণ করেন।

পরদিন শনিবার ওই নারীকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দেখিয়ে মাদক মামলায় আদালতে তোলা হয়। কিন্তু আদালতে বিচারকের সামনে ওই নারী জিআরপি থানায় তাকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ করেন। এরপর আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই নারীর ডাক্তারি পরীক্ষা করার নির্দেশ দেন।

তবে ওই নারীর অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন ওসি ওসমান গনি। তিনি বলেন, মাদক মামলা থেকে রেহাই পেতে ওই নারী এ ধরনের অভিযোগ তুলছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765