সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




খুলনায় ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

খুলনায় ছেলের ছোড়া ইটের আঘাতে পিতা ওবায়দুর রহমান (৬৫) নিহত হয়েছেন। বুধবার রাতে পিতা পুত্রের বাক-বিতন্ডার এক পর্যায়ে ছেলের ছোড়া ইটের টুকরো মাথায় লেগে আঘাতপ্রাপ্ত হন। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা যান তিনি।
মহানগরীর খালিশপুর থানার রমজানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি নর্থ সোনালী সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে ওবায়দুর রহমানের সাথে তার ছেলে নাহিদের (১৪) বাকবিত-া হয়। একপর্যায়ে ওবায়দুর রহমান দা দিয়ে নাহিদকে কোপ মারে। এ অবস্থায় নাহিদ ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা পিতা পুত্রকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা নিয়ে দুজনই বুধবার রাতে বাড়ি ফিরে আসে। পরে বৃহস্পতিবার ভোরে ওবায়দুর রহমান মারা যান।
স্থানীয়রা জানান, দায়ের কোপে ছেলে নাহিদ গুরত্বর আঘাতপ্রাপ্ত হয়। তার মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ আসেনি এবং কাউকে আটক করা হয়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765