বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




খুলনায় ‘গুজব’ প্রতিরোধে জেলা পুলিশের মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

খুলনায় ‘গুজব’ ঠেকাতে জেলা পুলিশের সপ্তাহব্যাপী গণসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার এস, এম শফিউল্লাহ জানান, খুলনা জেলার ৯টি উপজেলার জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারসহ পাড়া মহল্লায় জেলা পুলিশের উদ্যোগে সভা, সমাবেশ ও মাইকিং চলছে। এছাড়াও জেলার থানাগুলোতে পৃথকভাবে পুলিশের টহল জোরদার, বিদ্যালয়ের সামনে পাহারা জোরদার, সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের নিয়ে সচেতনতা সভা করা হচ্ছে।
এ সময় তিনি বলেন, জনগণ সচেতন হলে যে কোন ধরনের গুজব প্রতিরোধ সম্ভব। সা¤প্রতিক সময়ে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও ছেলেধরা সন্দেহে অহেতুক মানুষকে পিটিয়ে মারার মত সমস্যা কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই দূর করা যাবে। গুজব প্রতিরোধ করতে নাগরিক সমাজকে গণসচেতনতা সৃষ্টির লক্ষে এগিয়ে আসতে হবে ও কাজ করতে হবে।
মতবিনিময় সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ সজিবসহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765