সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




খুলনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে সারজিল রহমান সংগ্রাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা ব্রাইড সী ফুডের কম্পিউটার অপারেটর ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব রূপসা এলাকার হিমায়ন বরফ কলের পাশে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সংগ্রাম বাগমারা গ্রামের শেখ মুজিবুর রহমানের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, বীর শ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের ছাদভাঙ্গা বরফ কলের সামনে দিয়ে ছুটি শেষে বাড়ি যাচ্ছিল সংগ্রাম। এ সময় একদল কিশোর এসে তাকে গুপ্তি দিয়ে এলোপাতারি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। কিছুদিন আগে সংগ্রামের একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের লিডার রাহাতের সাথে দ্বন্দ্ব হয়। যার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।
সংগ্রামের পিতা মুজিবুর রহমান কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, ওই কিশোর গ্যাংয়ের সাথে তার ঝামেলার কথা আমাকে জানিয়েছিল। সে মারা যাওয়ার আগে কয়েকজনের নাম বলে গেছে, এরা হলো, গ্যাং লিডার রাহাত, অমিত, সাজু ওরফে সাধু ও সোহেল। সাথে আরও দুইজন ছিল যাদের নাম বলার আগেই সে মারা যায়।
খুলনা জেলা পুলিশের এডিশনাল এসপি মো. আনিচুর রহমান জানান, ওই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765