মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি




খুলনায় কস্তুরি হোটেলে জরিমানা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও ফ্রিজে রান্না খাবারের সাথে কাঁচা মাংস সংরক্ষণের দায়ে হোটেল কস্তুরীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

তিনি জানান, আজ মহানগরীর সিমেট্রি রোড এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়ে হোটেলে কস্তুরীর রান্না ঘর নোংরা থাকা ও ফ্রিজে রান্না খাবারের সাথে কাঁচা মাংস সংরক্ষণ করা অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিউমার্কেট এলাকায় মূল্য বিহীন ও বৈধ আমদানিকারকের সীল ছাড়া বিদেশী কসমেটিকস রাখায় বেবি শপকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে।

অভিযানে সার্বিক সহায়তা করেন খুলনার ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ক্যাব খুলনার প্রতিনিধিরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765