সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কার্যালয়ে সোমবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা রেঞ্জ পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস। এসময় তিনি অফিস চত্ত্বরে একটি গাছের চারা রোপন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, দেশের উন্নয়নে আনসার সদস্যরা কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আনসার সদস্যদের এগিয়ে আসতে হবে। তিনি প্রত্যেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একটি করে বনজ, ফলজ ও ঔষুধি গাছ লাগানো এবং পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। খুলনা জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফীসহ বিভিন্ন কর্মকর্তা ও আনসার সদস্যরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বাহিনীর নিজস্ব জায়গায়সহ ক্লাব সমিতি এবং সরকারি রাস্তার দুই ধারে বৃক্ষরোপন করা হবে। এছাড়া বাহিনীর প্রত্যেক ভাতাপ্রাপ্ত সদস্যরা পাঁচটি করে গাছের চারা রোপণ করবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765