শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




খুলনায় চব্বিশ ঘন্টায় ১৫৫ জন করোনা রোগী শনাক্ত

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২০

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত চব্বিশ ঘন্টায় করোনা পেজেটিভ সনাক্ত হয়েছেন ১৫৫ জন। এরমধ্যে খুলনা জেলায় করোনা সনাক্ত হয়েছে ১৪৬ জন। এছাড়াও বাগেরহাটে ৫ জন, নড়াইলে দুই জন, গোপালগঞ্জ ও যশোরে ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ সূত্র জানায়, শনিবার ল্যাবে মোট ৩৭৭ জনের নমুনা পরীক্ষার করা হয়। এরমধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ১৫৫ জনের। যার খুলনাতে করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন ১৪৬ জন। আর খুলনার নমুনা ছিলো ৩৬২ টি।

আজ করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনা হাসপাতালের মুখপাত্র ডাঃ ফরিদ উদ্দিন জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে গণেশ চন্দ্র বণিক (৫৩) নামে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বাড়ি নগরীর বড়মির্জাপুরের ইউসুফ সড়কে। এনিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ১১ জন। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪৬জন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765