শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার লাগালেন রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার লাগিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাতে রাজধানীর উত্তরা-এয়ারপোর্ট এলাকার বিভিন্ন ভবন ও স্থাপনার দেয়ালে এসব পোস্টার লাগান তিনি। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত এসব এলাকার অলিগলি ঘুরে দেয়ালে দেয়ালে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা পোস্টার সাঁটিয়েছেন তিনি।

এ বিষয়ে রিজভী সমকালকে বলেন, যে মামলায় অন্যরা জামিন পেয়েছেন, সেই একই মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কারাগারে আটকে রেখে অমানবিক আচরণ করা হচ্ছে। অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এর আগে বিভিন্ন সময় রুহুল কবির রিজভী রাজধানীর বেশ কয়েকটি জায়গায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765