সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা জামিনের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।

রবিবার সকালে এ আবেদন গ্রহণ করে কার্যতালিকায় রাখার আদেশ দিয়েছেন বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ।
এর আগে, বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এসএম আব্দুল মোবিনের বেঞ্চে জামিন আবেদন জমা দেন বেগম জিয়ার আইনজীবী। আগামি সপ্তাহে এ আবেদনের শুনানি হবে বলেও জানিয়েছেন তারা।

এর আগে, গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিলো হাইকোর্ট।

এ আদেশের বিরুদ্ধে আপিল না করে পুনরায় হাইকোর্টে আবেদন জানান বেগম জিয়া। দুদকের আইনজীবী বিষয়টিকে নজিরবিহীন বললেও, বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, বেগম জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় নিয়ম মেনে তারা এ আবেদন করেছেন।

গত ২৯ অক্টোবর পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫র বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765