শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




খালেদার মুক্তি দাবিতে বিএনপির টানা ১২ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা ১২ দিনের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচির তারিখ জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর (রবিবার) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মানববন্ধন, ১৬ সেপ্টেম্বর (সোমবার) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মানববন্ধন, ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে মানববন্ধন, ১৮ সেপ্টেম্বর (বুধবার) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (এইবি) উদ্যোগে মানববন্ধন, ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মানববন্ধন ও ২০ সেপ্টেম্বর (শুক্রবার) জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী) করা হবে।

এরপর আগামী ২১ সেপ্টেম্বর (শনিবার) জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মানববন্ধন, ২২ সেপ্টেম্বর (রবিবার) জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী), ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগ মানববন্ধন, ২৫ সেপ্টেম্বর (বুধবার) জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন, ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে মানববন্ধন এবং ২৮ সেপ্টেম্বর (শনিবার) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765