বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২ ডি‌সেম্বর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগে হওয়া মামলার অভিযোগ গঠন শুনা‌নি পি‌ছি‌য়ে‌ছে।

আজ মঙ্গলবার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। ত‌বে খালেদা জিয়া কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়‌নি। তাই ঢাকার অ‌তি‌রিক্ত মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট কেশব রায় চৌধুরী শুনা‌নির জন্য আগামী ২ ডি‌সেম্বর দিন নির্ধারণ ক‌রেন।

ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে মামলা করেন। আদালত সরকারের অনুমোদন নিয়ে শাহবাগ থানাকে তদন্ত করতে নির্দেশ দেন। গত বছর ৩০ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে বলে উল্লেখ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765