শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের ৩ সদস্য নিহত হয়েছে।

সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত একটি ‘স্ক্রল শিরোনাম’ দুপুরে গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীতপন্থি) সন্ত্রাসীদের সঙ্গে টহলরত সেনা সদস্যদের গুলি বিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

এর আগে রোববার রাতে আইনশৃঙ্খলাবাহিনী এই তিনজনকে গ্রেফতার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ইউপিডিএফের প্রচার শাখার প্রধান নিরন চাকমা। তিনজন হলেন– দীঘিনালার কৃপাপুর এলাকার বাসিন্দা নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭) এবং পাবলাখালী এলাকার ভুজেন্দ্র চাকমা (৫২)।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765