শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




কোমল পানীয়ের সাথে স্পিরিট পানে নোয়াখালীতে পাঁচজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোমল পানীয়ের সাথে হোমিও দোকানের স্পিরিট মিশিয়ে পান করে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মারা যান। এ ঘটনায় আরও অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

মৃতরা হলেন- উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে মহিন উদ্দিন (৪০), বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের বাঁশ ব্যাপারী বাড়ির নুর নবী মানিক (৫০), পৌরসভা ৮নং ওয়ার্ডের ক্ষিরত মহাজন বাড়ির অনিল রায়ের ছেলে রবি লাল রায় (৫৭), চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার এলাকার আবদুল খালেক (৭২), সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন সবুজ (৬০)।
স্থানীয়দের অভিযোগ, বসুরহাট বাজারের রফিক হোমিও হল দোকানের স্পিরিট বিভিন্ন কোমল পানীয়ের সঙ্গে মিশিয়ে পান করে এ ঘটনা ঘটে। এদিকে পুলিশ জানার আগেই মারা যাওয়া তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। তবে আরও দুজনের দাফন এখনো সম্পন্ন হয়নি। পরে পুলিশ খবর পেয়ে রবি লাল রায়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আরও একজনের লাশ উদ্ধারের চেষ্টা করছে। এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতার ছেলে প্রিয়মকে আটক করে। তবে স্পিরিট বিক্রেতা ডা. জায়েদ গা ঢাকা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765