শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




কোটালীপাড়ায় শিক্ষক পেটানো সেই ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষক পেটানো কান্দি ইউনিয়নের সেই ইউপি চেয়ারম্যানের শাস্তি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১ টায় কান্দি কোটালীপাড়া সড়কে ধারা বাসাইল বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে ওই ইউনিয়নের ৯ ইউপি সদস্যসহ এলাকাবাসী।

মানববন্ধন কর্মসূচি পালনকালে কান্দি ইউনিয়নের ওই চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ এর বিভিন্ন দূর্নীতি উল্লেক্ষ করে ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরাসহ সাধারন জনতা বক্তব্য রাখেন।
ইউপি সদস্যরা তাদের বক্তব্যে বলেন, সরকার যদি চেয়ারম্যানকে বহিস্কার না করে তাহলে তারা ৯ জন সদস্য গনপদত্যাগ করবেন।এর আগে গত বৃহস্পতিবার চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ এর বিরুদ্ধে অনাস্তা প্রস্তাব এনে গোপালগঞ্জ জেলা প্রশাসক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকতাসহ বিভিন্ন দপ্তরে এর লিখিত কপি দেন ওই ইউনিয়নের ৯ জন সদস্য। লিখিত অভিযোগে কান্দি ইউনিয়ন পরিষদের ওই ৯ সদস্য তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষক পেটানো, অর্থ আত্মসাৎ, সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টি, পরিষদের সদস্য ও জনগনের সাথে অসৌজন্য মূলক আচরণসহ ১৫টি অভিযোগ দায়ের করেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765