বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




কে হবেন ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’?

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। ইতোমধ্যে সেরা দশজন প্রতিযোগী নির্বাচন করা হয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যার পর বোঝা যাবে কে হবেন ‘সজীব গ্রুপ মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ? বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল।

আরজে সায়েমের উপস্থাপনায় এবারের প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মডেল অভিনেতা সানজন, মডেল প্রিন্স এবং ওয়াল মার্ট’র ফ্যাশন ডিজাইনার আব্দুল্লাহ্ আল মামুন। এবারের সেরা দশে স্থান পেয়েছেন আহসান রাজ, হানিফ, এ. রব, জয়তু চৌধুরী, মাহাদী হাসান ফাহিম, হামজা খান চৌধুরী, জুবায়ের খান, রাসেল আহম্মেদ, মেহেদী হাসান ও সুজন ইসলাম।

প্রতিযোগিতার মূল আয়োজনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বুত্থান মার্শাল আর্টসের জনক, বজ্রপ্রাণ ধ্যান-সাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরি, প্রখ্যাত গেরিলা যোদ্ধা, ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র নায়ক কামরুল আলম খান খসরু এবং ইন্টারন্যাশনাল র‌্যাম্প মডেল আসিফ অজিম।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765