সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




কেসিসি’র কর্মচারী গাঁজাসহ আটক

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর্মচারী মাসুদ রানাকে পাঁচশ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে দিঘলিয়া থানা পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে।

আটককৃত মাসুদের বাড়ী দিঘলিয়া উপজেলার ঘোষগাতী গ্রামে। তিনি কেসিসিতে ১৯ বছর ধরে মাস্টাররোলে রাজস্ব বিভাগের তথ্য ও সেবা কেন্দ্রে এমএলএসএস পদে চাকরি করেন। দিঘলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসুদের বাড়িতে অভিযান চালানো হয়।

তল্লাসি চালিয়ে তার ঘর থেকে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে মাসুদ রানা দীর্ঘদিন ধরেই দিঘলিয়া এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নিদের্শ দিয়েছেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765