শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




কুয়েটে সংঘর্ষ, একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দু’টি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে শুক্রবার (১ নভেম্বর) দিনগত রাত ১২টায় কুয়েটের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ৬টি এবং রোববার (৩ নভেম্বর) সকাল দশটার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫/৬ আহত হয়েছেন। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনা সৃষ্টি হলে এই বন্ধ ঘোষণা করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা কুয়েটে অনুষ্ঠিত হওয়ার কথা, তা যথারীতি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765