বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

কুষ্টিয়ায় একটি কারখানায় বয়লার বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার বারখাদাস্থ উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির এমপিএফ সেকশনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমকিদের নাম জানা যায়নি। বিস্ফোরণের সময় ওই কোম্পানিতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাতের শিফটে কাজ চলছিল।

উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির এডমিন তুহিনুল ইসলাম জানান, উডল্যান্ড কারখানায় রাতের শিফটে কাজ চলছিলো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আমাদের শ্রমিকরা আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ হন। রাতেই তাদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডাস্ট কালেক্টর সেকশন থেকে আগুনের সূত্রপাত হওয়ায় তা নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে।

শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ড ঘটে বলে জানানো হচ্ছিলো কোম্পানির পক্ষ থেকে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765