রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




কুষ্টিয়ায় ত্রিমুখী ‌‘গোলাগুলিতে’ মাদকব্যবসায়ী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯
কুষ্টিয়ায় ত্রিমুখী ‌‘গোলাগুলিতে’ মাদকব্যবসায়ী নিহত

কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া এলাকার হররা বেলের মাঠে দু’দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী গোলাগুলিতে রফিকুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে।
শুক্রবার (১৯ জুলাই) রা‌ত ১টার দি‌কে সদর উপজেলার হরলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রফিকুল কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত ময়েন আলীর ছেলে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, হররা বেলের মাঠে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদে শুক্রবার রাত ১টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে, কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রফিকুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল তল্লাশি করে পুলিশ সেখান থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে।  ওসি জানান, এই ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য রফিকুলের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। হাসপাতালে পরিবারের সদস্যরা জানান, কিছুদিন ধরে রফিকুলের কোন খোজঁখবর ছিল না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765