শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




কুষ্টিয়ায় কৃষক হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের মৃত্যুদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

কুষ্টিয়ায় হানিফ খামারুজ নামে এক কৃষককে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী ও ভাইপোসহ চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো, নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম, মিরাজ উদ্দিন খামারুজের ছেলে মুকুল হোসেন (৩৮), জাকির প্রামানিকের ছেলে শ্যামল প্রামানিক (৪০) ও বাদশা আলী মন্ডলের ছেলে আসমত আলী মন্ডল (৪৩)। দণ্ডপ্রপপ্তরা সবাই ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১০ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের কৃষক হানিফ খামারুজকে দুর্বত্তরা শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে। ঘটনার পর খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ১১ এপ্রিল সকালে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর ছেলে আমিনুল ইসলাম আলী বাদী হয়ে ভেড়ামার থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে চারজনকে আসামি করে ২০১৭ সালের ১৫ জুন তদন্তকারী পুলিশ কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে চার্জ গঠনের পর সাক্ষ্য-প্রমাণ, শুনানী ও উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারী কৌশুলী (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765