শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




কুমিল্লায় বৌ-ভাতে পেঁয়াজ উপহার!

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

কুমিল্লায় এক নবদম্পতির বৌ-ভাতে পেঁয়াজ উপহার দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লার সদর উপজেলার কালখাড়পাড় এলাকায় রিপন মিয়ার বাড়িতে ব্যতিক্রম এ ঘটনা ঘটে। এমন উপহার প্রদান করায় ওই এলাকায় ঘটনাটি রীতিমত বেশ সাড়া ফেলেছে। রাতে ৩২ সেকেন্ডের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বেশ আলোচনার সৃষ্টি করে।

 

জানা যায়, গত শনিবার বিদ্যুৎ বিভাগের কর্মচারী ও কালখাড়পাড় এলাকার হাজী আব্দুর রহিমের ছেলে ইমদাদুল হক রিপনের বিয়ে হয়। শুক্রবার তার বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। দুপুরে রিপনের ৩ বন্ধু সহিদ, শিপন ও শাহজাহান ৫ কেজি পেঁয়াজ বাজার থেকে ১ হাজার টাকায় ক্রয়ের পর রেপিং করে ওই বাড়িতে দাওয়াত খেতে যায় এবং উপহার হিসেবে রেপিং করা পেঁয়াজের বাক্স প্রদান করে।

এসময় ওই অনুষ্ঠানে আসা অতিথিদের মাঝে বিষয়টি বেশ হাস্যরস তৈরি করে। অনেকে এ মুহূর্তটি ধারণ করতে কেউ ভিডিও আবার কেউ ছবি তুলে রাখে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765