শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




কুমিল্লায় দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা : নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

কুমিল্লার লালমাইতে দাঁড়ানো ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে বাস। এতে বাসের চার যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কেশনপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আরো ১৫ যাত্রী আহত হয়। নিহতরা হলেন বরুড়া উপজেলার নশরতপুর গ্রামের আলী হোসেন (৬০), চেঙ্গাহাটা গ্রামের আবুল বাশার (৩৭), চৌদ্দগ্রাম উপজেলার ছোটচলুন্ডা গ্রাামের হাসিনা বেগম (২৫) ও লালমাই উপজেলার কাপাশতলা গ্রামের নুরজাহান বেগম (৪৭)।
কুমিল্লা লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, জিয়াউল চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে দোয়েল সুপার নামে একটি বাস উপজেলার বরুড়া উপজেলার একবালিয়ায় যাচ্ছিলো। কেশনপাড় এলাকায় এসে বাসটি দাঁড়ানো একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে চার যাত্রী নিহত হয়। এসময় মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765