বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত

কুমিল্লা
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে গিয়ে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিনজন হলেন- ঝিনাইদহের মহেশপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, গরুবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এসে ট্রাকটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ট্রাকে থাকা তিন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ছয়টিও গরু মারা যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকসহ হতাহতদের উদ্ধার করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765