শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




কুকুরের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় বন্দুক নিয়ে ধাওয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

কুকুরের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় রাজধানীর মাদারটেকে দিনদুপুরে বন্দুক হাতে লোকজনকে ধাওয়া করার ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সিঙ্গাপুর গলির একটি মসজিদ কমিটির সদস্যরা পোষা কুকুর নিয়ে অভিযোগ জানাতে গেলে তাদের অস্ত্র নিয়ে ধাওয়া করেন লিটন খান নামে এক ব্যক্তি।

নিজের পোষা কুকুরের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় ক্ষেপে গিয়ে এমন কাণ্ড করেছেন লিটন। এ ঘটনায় সবুজবাগ পুলিশ লিটনকে আটক করে অস্ত্রটি জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জামান, লিটন খানের ৪ টি বিদেশি জাতের কুকুর প্রায়ই বাসার পাশের মসজিদে ঢুকে পড়ে। বিষয়টি মুসল্লিদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ানোয় মসজিদ কমিটির লোকজন লিটনের কাছে অভিযোগ করতে তার বাসায় যান। আলোচনার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাইফেল নিয়ে কমিটির সদস্যদের ধাওয়া করেন লিটন।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানীয়রা বন্দুকসহ তাকে ধরে পুলিশে খবর দেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে জানান, কিছুদিন আগে সিঙ্গাপুর ফেরত লিটন খান মানসিকভাবে অসুস্থ। কুকুরগুলোকে সামলে রাখার বিষয়ে কথা বলার সময় বাকবিতণ্ডা শুরু হয়। পরে কমিটির লোকদের ভয় দেখানোর জন্য ঘরে থাকা নষ্ট এয়ারগান (পাখি শিকারের বন্দুক) নিয়েই ধাওয়া করে সে।

পরে এলাকাবাসীর অনুরোধে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় লিটনকে। তবে এয়ারগানটি জব্দ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765