বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




কিশোরীকে ধর্ষণকারী দুই যুবক ক্রসফায়ারে নিহত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রধান দুই আসামি আল আমিন (২৫) ও মঞ্জুর আলম (৩০) ক্রসফায়ারে নিহত হয়েছে। বুধবার ভোররাতে সদর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার বেড়িবাঁধ এলাকায় তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা যায়, ভোলা সদর উপজেলার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রবিবার রাত ৮টার দিকে পাশ্ববর্তী আত্মীয় মাহাফুজের স্ত্রীর কাছে যায় হাতে মেহেদি লাগাতে। এ সময় মাহাফুজের ঘরের ভাড়াটিয়া আল আমিন কিশোরীকে তার ঘরে ডেকে নিয়ে যায়। তখন আল আমিনের স্ত্রী ঘরে ছিলেন না। এই সুযোগে আল আমিন ও তার সহযোগী মঞ্জুর আলম কিশোরীটি হাত-পা ও মুখে কাপড় বেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় আল আমিন ও মঞ্জুর আলমকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ওই রাতেই জামাল নামের এক ব্যক্তিকে এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার দায়ে গ্রেফতার করে।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের জানান, রাজাপুর এলাকায় দুই দল জলদস্যু নিজেদের মধ্যে গোলাগুলি করছিল। সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে জলদস্যুরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুটি রামদাসহ বেশ কিছু কার্তুজ উদ্ধার করে।

এদিকে হাসপাতালের মর্গে এসে ভিকটিম কিশোরীর স্বজনরা আল আমিন ও মঞ্জুর আলমের লাশ সনাক্ত করেছে। নিহতদের কোন স্বজনকে হাসপাতাল মর্গ এলাকায় দেখা যায়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765