রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

বুধবার ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, কাশ্মীরের মুসলমানদের অবস্থা উদ্বেগজনক। খবর রেডিও তেহরানের।

তিনি আরও বলেন, ভারত সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তবে ভারত সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো কাশ্মীরের সভ্য ও ভদ্র জনগণের বিষয়ে তারা ন্যায়ভিত্তিক নীতি গ্রহণ করবে এবং সেখানকার মুসলমানদের ওপর কোনও ধরণের বলপ্রয়োগ করবে না।

খামেনি বলেন, ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় ব্রিটেন যে শয়তানিসুলভ পদক্ষেপ নিয়েছিল তার পরিণতিতে আজ কাশ্মীর সংকট সৃষ্টি হয়েছে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। কাশ্মীরে সংঘাত জিইয়ে রাখতেই ব্রিটেন এ ধরণের পদক্ষেপ নিয়েছিল  বলে তিনি জানান।

আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা ইরানের কোনও ক্ষতি করতে পারবে না। বিপ্লবের ৪০ বছর পার হয়েছে, আগামী ৪০ বছর হবে আমাদের জন্য আরও ভালো, কিন্তু শত্রুদের জন্য অপেক্ষা করছে আরও খারাপ সময়।

তিনি আরও বলেন, বিপ্লবের পর গত ৪০ বছরে যুক্তরাষ্ট্র, ইউরোপ এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়ন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারা সফল হতে পারেনি।

অপরিশোধিত তেল রফতানির ওপর নির্ভরতা কমাতে তিনি নতুন নতুন তেলজাত পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765