বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন চীন ও তুরস্কের

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করছে চীন ও তুরস্ক। দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার পক্ষে কথা বলেছে দেশ দুটি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে এ সংকট সমাধানে মধ্যস্থতার যে প্রস্তাব দিয়েছেন তার প্রতি বিশেষ করে সমর্থন জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়রা আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে গঠনমূলক কাজ করছে তাদেরকে আমরা সমর্থন জানাই। আমরা আশা করি, এই দুই দেশ কাশ্মীর ইস্যু এবং অন্য দ্বিপক্ষীয় বিরোধগুলো আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারবে। এর মধ্য দিয়ে তারা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।”

এদিকে, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরসহ আঞ্চলিক বিষয়গুলো এবং আফগানিস্তানে চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। কাশ্মীর ইস্যুতে এরদোগান পাকিস্তানের অবস্থানের প্রতি বরাবরই সমর্থন দিয়ে আসছেন।

ভারত যখন পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলার চেষ্টা চালাচ্ছে তখন তাদের সেই উদ্যোগকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে ইমরান খানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর। এ অবস্থায় চীন ও তুরস্কের সমর্থনকে পাকিস্তানের জন্য আরেকটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765