রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




কাশ্মীরে দমন-পীড়নের প্রতিবাদ না করায় শাহরুখের সমালোচনা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মুসলমানদের দমন-পীড়নের প্রতিবাদ না করায় বলিউড বাদশা শাহরুখ খানের সমালোচনা করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

গত শুক্রবার এক টুইটবার্তায় আসিফ গফুর লিখেছেন, ‘বলিউডের অসুখেই আক্রান্ত থেকো শাহরুখ। কিন্তু বাস্তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এজেন্ট কুলভূষণ যাদব, উইং কমান্ডার অভিনন্দনের অবস্থা দেখ।

এর চেয়ে আপনি জম্মু-কাশ্মীরে অত্যাচারের বিরুদ্ধে শান্তি ও মানবিকতার প্রচার করতে পারতেন। হিন্দুত্ব ও নাৎসি আদর্শে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে মুখ খুলতে পারতেন শাহরুখ।’

এর আগে বৃহস্পতিবার শাহরুখ খান তার টুইটার অ্যাকাউন্টে নেটফ্লিক্সের নয়া ওয়েবসিরিজ ‘বার্ড অফ ব্লাড’-এর ট্রেলার প্রকাশ করেন।

ওই ট্রেলারে পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন ইমরান হাসমি। স্পাই-থ্রিলারটির প্রযোজনা করেছে শাহরুখ খানের সংস্থা।

‘বার্ড অফ ব্লাড’ ট্রেলারের জবাবেই শাহরুখের সমালোচনা করে এমন টুইট করেন আসিফ গফুর।

ট্রেলারে দেখা গেছে, পাকিস্তানের বেলুচিস্তানে বিপজ্জনক মিশনে বেরিয়েছেন এক ভারতের গুপ্তচর। রয়েছে জঙ্গিদের গোলাগুলির দুর্ধর্ষ লড়াই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765