শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে গতকাল সোমবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ৮টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শুরু হয়নি ফেরি চলাচল।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় অপেক্ষায় রয়েছে বহু যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে পরিবহন চালক ও শ্রমিকরা।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, সোমবার রাতে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর থেকে ঘাট এলাকায় আটকা পড়েছে বহু পণ্যবাহী পরিবহন। পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে চলতে পারছে না ফেরি।

সূত্র জানায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে চারটি রো-রোসহ মোট ১৮টি ফেরি থাকলেও উদ্ভূত সংকটের কারণে মাঝেমধ্যেই চলাচল ব্যাহত হচ্ছে। কখনো কখনো দীর্ঘসময় ধরে বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল।

পণ্যবাহী ট্রাকের চালকরা জানান, সোমবার বিকেলে এসেও পার হতে পারেননি তাঁরা। এখনও ফেরি বন্ধ। কখন চালু হবে তাও জানে না কেউ। ঘাটে খাবারের দামও অনেক বেশি। এ ছাড়া দীর্ঘসময় আটকা থাকলে ট্রাকে থাকা কাঁচামাল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ফেরি বন্ধ থাকলে সবারই কষ্ট।

বিআইডাব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। কখন চালু হবে তা এখনও বলা যাচ্ছে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765