শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




কলেজ ছাত্র রাসেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায়

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

মানিকগঞ্জের সিঙ্গাইরে কলেজ ছাত্র রাসেল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও একজনের সাত বছরে কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মমতাজ বেগম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মো. হয়রত আলী, শামসু মিয়া, রকিব আহম্মেদ ও জাহাঙ্গীর। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হেলালুর রহমান।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৬ নভেম্বর সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের আনসার ফকিরের ছেলে সাভার লিজেন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাসেলকে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে মুক্তিপণের টাকা চাওয়া হয়। বিকাশের মাধ্যমে মুক্তিপণের জন্য দুই দফা ৩৫ হাজার টাকাও দেওয়া হয়। এ ব্যাপারে সিংগাইর থানায় নিখোঁজের বিষয়টি জানিয়ে রাসেলের বাবা সাধারণ ডায়েরি করেন।

ঘটনার ছয়দিন পর রাসেলের লাশ পার্শ্ববর্তী হাউজিং কোম্পানির পরিত্যক্ত স্থান থেকে পুলিশ উদ্ধার করে। পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আদালতে গত বছরের ১২ জুলাই অভিযোগপত্র দাখিল করে।

আদালত মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আহসান হাবিব ও আসামি পক্ষে মো. খলিলুর রহমান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765