শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




কলকাতায় শাহরুখের সঙ্গে সৃজিত ও মিথিলা

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক :

কলকাতার গুণী পরিচালক সৃজিতের সঙ্গে বাংলাদেশের মডেল-অভিনেত্রী মিথিলার সম্পর্ক নিয়ে দুই দেশে বহু জল্পনা চললেও বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তারা দুজনই বন্ধুর মতো একে অপরের পাশে থাকছেন। সৃজিতের জন্মদিনে মিথিলা গিয়েছিলেন ভারতে। একসঙ্গে কাটিয়েছেন সময়, রাতের খাবারও খেয়েছেন একসঙ্গে। এ খবর প্রকাশ্যে এলে তাদের প্রেমের গুঞ্জন ডালপালা মেলে আরো। সম্প্রতি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে আবার দুজনকে দেখা গেল একসঙ্গে। এদিকে সৃজিত-মিথিলার সম্পর্কের এ গুঞ্জনের মধ্যেই নির্মাতা ফাহমির সঙ্গে মিথিলার কিছু ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন মিথিলা। সেখানে তিনি জানান, অন্তরঙ্গ ছবি ফাঁস করায় সাইবার ক্রাইম আইনে তিনি অভিযোগ দায়ের করেছেন।

মিথিলার এই পদক্ষেপে তাকে সাধুবাদ জানিয়েছেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় মিথিলাকে ‘টাইগ্রেস’ বলে আখ্যায়িত করেন তিনি।
এদিকে এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল মিথিলাকে। সেখানে সৃজিত ও মিথিলা ক্যামেরাবন্দি হন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সৃজিত। সূত্রে : মানবজমিন




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765