শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হচ্ছে আজ। দেশব্যাপী ৬০ হাজার ৯১৮টি কমিটিতে ১১ লাখ ১৩ হাজার ৩২৮ জন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য কাজ করছেন। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০১৫ সালে ৮২ হাজার ৯৮১টি, ২০১৬ সালে ১ লাখ ১ হাজার ৭৯৩টি, ২০১৭ সালে ১ লাখ ১৯ হাজার ৮৫৩টি, ২০১৮ সালে ১ লাখ ২৭ হাজার ৯৩৭টি এবং চলতি বছরের জুন মাস পর্যন্ত ৯৬ হাজার ৪৪৬টি বিরোধের ঘটনা নিষ্পত্তি করেছে কমিউনিটি পুলিশের সদস্যরা। পাশাপাশি ২০১৫ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত অপরাধবিরোধী সভা করা হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৭৪৯টি। এ সময় ২ লাখ ৭৩ হাজার ৪২৭টি জনসংযোগ সভা ও ৪৪ হাজার ২৭৭টি ‘ওপেন হাউস ডে’ করা হয়েছে। আজ দ্বিতীয়বারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765